ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
খড়গপুরে চাচার লালসার শিকার ভাতিজি, অতঃপর অন্তঃসত্ত্বা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 11:05 AM

খড়গপুরে চাচার লালসার শিকার ভাতিজি, অতঃপর অন্তঃসত্ত্বা

খড়গপুরে চাচার লালসার শিকার ভাতিজি, অতঃপর অন্তঃসত্ত্বা

দীর্ঘ ছয় মাস ধরে নিজ ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাষণ্ড চাচার বিরুদ্ধে। ধর্ষণের জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে। ঘটনাটি ঘটেছে ভারতের খড়গপুর লোকাল থানার অন্তর্গত মেহুগুনি চক এলাকায়। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, শ্রমিক বাবা-মা সারাদিন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সম্পর্কে চাচা সুজয় মাহাতো (২৪) দীর্ঘদিন ধরে ধর্ষণ করতে থাকে ওই কিশোরীকে। ভয়ে পরিবারের কাছে কিছু না বললেও চলতি মাসের ৯ তারিখ অসুস্থ হয়ে পড়ে সে। এরপর হাসপাতালে নিয়ে গেলে জানা যায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের লোকের কাছে পুরো বিষয়টি খুলে বলে সে। তারপর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়গপুর লোকাল থানায়। অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তাকে গতকাল রবিবার তোলা হয় মেদিনীপুর আদালতে। পুলিশের পক্ষ থেকে চার দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বর্তমানে আটক যুবক পুলিশি হেফাজতে রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status