ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
'ড্যান্ডির' টাকা জোগাতেই উড়াল সড়কে রশি বেঁধে ছিনতাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 10:15 AM

'ড্যান্ডির' টাকা জোগাতেই উড়াল সড়কে রশি বেঁধে ছিনতাই

'ড্যান্ডির' টাকা জোগাতেই উড়াল সড়কে রশি বেঁধে ছিনতাই

চট্টগ্রামের উড়াল সড়কগুলোতে রশি বেঁধে ছিনতাইয়ের ঘটনায় আটক বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। মূলত ড্যান্ডি নামে এক ধরনের নেশার টাকা জোগাড় করতেই অপরাধ করতো সমাজের সুবিধা বঞ্চিত এ কিশোরেরা। এ অবস্থায় উড়াল সড়কগুলোকে দ্রুত সিসিটিভি ক্যামেরার আত্ততায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় র‌্যাব-পুলিশের অভিযানে আটক ৪৪ জনের মধ্যে বেশিরভাগই কিশোর।

ফেব্রুয়ারির পর থেকে নগরীর উড়ালসড়কগুলোতে বেড়ে যায় ছিনতাইয়ের ঘটনা। রশি বেঁধে আখতারুজ্জামান ফ্লাইওভার, বহদ্দারহাট ফ্লাইওভারে ছিনতাইয়ের ঘটনা ঘটাতো অপরাধ চক্রের সদস্যরা। এ ঘটনায় নগরজুড়ে তোলপাড় শুরু হলে অভিযানে নামে র‌্যাব ও পুলিশের সদস্যরা। টানা অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করে। আটকদের মধ্যে বেশির ভাগই কিশোর। মূলত ড্যান্ডি নামে এক ধরনের নেশার টাকা জোগাড় করতেই কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাই করতো বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান বলেন, যারা ছিন্নমূল শিশু আছে, তারা নেশাতে অভ্যস্ত। পুরো ঘটনায় কিশোর গ্যাং জড়িত। এরা বিপথগামী। এ অবস্থায় উড়ালসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভির আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে পুলিশ।

সিএমপি উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, সিসি ক্যামেরা বরাদ্দ দেয়া হয়েছে। সেই সঙ্গে ফ্লাইওভারে আমাদের নির্দিষ্ট টহল দল থাকবে।

কারাবন্দি করে নয়, সঠিক পুর্নবাসনের মধ্যে এ কিশোরদের মূল ধারায় আনতে হবে বলে অভিমত, এই সমাজবিজ্ঞানীর।

সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। ফ্রেব্রুয়ারির পর গত পাঁচ মাসে ঘটেছে ৪০টির বেশি ছিনতাইয়ের ঘটনা।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status