|
হতদরিদ্রের চালের কার্ডে কোটিপতির স্ত্রীর নাম
নতুন সময় প্রতিনিধি
|
![]() হতদরিদ্রের চালের কার্ডে কোটিপতির স্ত্রীর নাম শুধু তাই নয় অভিযুক্ত শাহীন আক্তার লোহাগাড়া সদর ইউনিয়নের ওএমএস ডিলার বলে জানা গেছে। তিনি বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন ছোট্টুর স্ত্রী। তার নামেও টিসিবি, খাদ্যবান্ধব ও ইউনিয়ন সার ডিলারশিপ ও রয়েছে। একই পরিবারের নিয়ন্ত্রণে একাধিক সরকারি ডিলারশিপ থাকার পাশাপাশি হতদরিদ্রের তালিকায় ডিলারের স্ত্রীর নাম অন্তর্ভুক্তির ঘটনায় স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। অথচ খাদ্যবান্ধব কর্মসূচির মূল লক্ষ্যই নিম্নআয়ের, ভূমিহীন, দিনমজুর, কৃষিশ্রমিক ও উপার্জনে অক্ষম পরিবারকে ভর্তুকিমূল্যে খাদ্য সহায়তা দেওয়া। অভিযোগ রয়েছে, ২০২৫ সালে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বড়হাতিয়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আগের ডিলারশিপের একটি অংশ ভাগ করে নতুন ডিলারশিপ নেন ছোট্টো। অনুসন্ধানে জানা গেছে, চলতি বছর লোহাগাড়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ৩০০ জন নতুন উপকারভোগী যুক্ত করা হলে ছোট্টুর আওতাধীন বড়হাতিয়া ইউনিয়নের একাংশে ৩৩ জনের তালিকায় শাহীন আক্তারের নাম এক নম্বরে রাখা হয়। এরপর চলমান কর্মসূচিতে তাঁর নামে বরাদ্দ করা চাল উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। খাদ্যবান্ধব কর্মসূচির ২০২৪ সালের নীতিমালা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীকে ভর্তুকিমূল্যে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারকে নির্ধারিত কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, এ কর্মসূচির উপকারভোগী নির্বাচনে নিম্নআয়ের মানুষ, ভূমিহীন, দিনমজুর, কৃষিশ্রমিক ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার কথা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, একজন ওএমএস ডিলার কীভাবে খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্র উপকারভোগীর তালিকায় স্থান পেলেন? বিষয়টি নিয়ে জানতে অভিযুক্ত শাহীন আক্তারের মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শোনার পরপরই কোন কথা না বলে মোবাইল সংযোগ কেটে দেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আব্দুস সালাম জানান,উপকারভোগীর তালিকা প্রণয়নের দায়িত্ব সংশ্লিষ্ট জনপ্রতিনিধির,এখানে আমাদের সরাসরি করার কিছুই নেই।তবুও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদ-বিন-আখন্দ বলেন,হত দরিদ্রের বরাদ্দের তালিকায় বিত্তবানদের নাম আসা গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
