ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
জুভেন্টাস ছেড়ে এবার পিএসজিতে যেতে পারেন রোনালদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 8:45 AM

জুভেন্টাস ছেড়ে এবার পিএসজিতে যেতে পারেন রোনালদো

জুভেন্টাস ছেড়ে এবার পিএসজিতে যেতে পারেন রোনালদো

জুভেন্টাসের সবচেয়ে দামী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চলতি বছরে। তারপরেই জানা যাচ্ছে এবার পিএসজিতে যেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনই গুজব কিন্তু ছড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দু’‌বছর দলের খারাপ পারফরম্যান্সের কারণেই জুভেন্টাস ছাড়ার কথা ভাবছেন রোনালদো। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়ে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা বলবেন পিএসজি কর্মকর্তাদের সঙ্গে।

টানা ৯ ‌বার সিরি এ জিতলেও ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেও উঠতে পারেনি তুরিনের ক্লাবটি। রোনাল্ডোর জোড়া গোলে লিঁও'র বিরুদ্ধে ফিরতি ম্যাচ জিতলেও অ্যাওয়ে গোলের বিচারে ছিটকে গেছেন রোনালদোরা। যদিও চলতি মৌশুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭টি গোল করে এক মৌশুমে জুভেন্টাসের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তাই চলতি বছরে ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে দল ছিটকে যাওয়ায় অখুশি রোনালদো। তার চির প্রতিপক্ষ মেসির বার্সেলোনা চলে গেছে শেষ আটে। তাই জুভেন্টাস ছাড়ার কথা ভাবছেন পর্তুগিজ তারকা। জোর গুঞ্জন, আগামী কয়েকদিনের মধ্যেই পিএসজি'র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনায় বসবেন তার এজেন্ট। সেখানেই ঠিক হতে পারে রোনালদোর ভবিষ্যৎ। এদিকে রোনালদোকে নিলে হয়ত নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status