ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করার কথা বলাটাই হাস্যকর: ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 8:31 AM

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করার কথা বলাটাই হাস্যকর: ইরান

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করার কথা বলাটাই হাস্যকর: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিদেশি মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়দ আব্বাস মুসাভি সম্প্রতি পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করল। তার বক্তব্য, যেখানে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে বোমা হামলাকারী ছিল যুক্তরাষ্ট্র তারাই এখন পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলছে।

তিনি অভিযোগ করেন, বিশ্বে কেউ পরমাণু দিয়ে বোমা হামলা চালায়নি। কিন্তু আমেরিকা একবার নয় বরং দু’বার এমন বোমা নিয়ে হামলা করেছে। ফলে এখন হাস্যকর লাগছে সেই মার্কিন সরকার গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলায়।
সাইয়দ আব্বাস মুসাভি সম্প্রতি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, হিরোশিমা ও নাগাসাকির লোকজনের মনে এখনও মার্কিন অ্যাটম বোমা হামলার স্মৃতি আতঙ্ক রয়ে গেছে।

এর আগে ইরানের‌ বিদেশমন্ত্রী মোহম্মদ জাওয়াদ জারিফ জাপানের উপর মার্কিন পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকীতে উপলক্ষে মন্তব্য করেন, আমেরিকা ও ইসরাইলের পরমাণু অস্ত্র তাদের অঞ্চলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status