ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
লক্ষ্মীপুরে বিয়ের তিনদিন পর নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 7:46 PM

লক্ষ্মীপুরে বিয়ের তিনদিন পর নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে বিয়ের তিনদিন পর নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের তিন দিনের মাথায় গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার নামে এক কিশোরী নববধু।

মঙ্গলবার সকালে (১১ আগষ্ট) উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারের পাশে নাইয়া বাড়ীতে স্বামীর সাথে ঝগড়া করে পিতার ঘরে এ ঘটনা ঘটায়। নিহত তানজিলা আক্তার বেবি (২০) একই এলাকার জেলে আব্দুস সালেমের ছোট মেয়ে।

দুপুর ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে ফাঁড়ি থানার পুলিশ। বিকালে নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে ফাঁড়ী থানায় অপমৃত্যুর মামলা করেছেন। নিহতের পিতা গত তিন দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আজও বাড়ি ফেরেনি।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে তানিয়ার পরিবার ঢাকার কামরাঙ্গির চর এলাকা থেকে গ্রামে এসে বসবাস করছেন। পিতা ও সৎ মাসহ তারা তিন ভাই ও ছয় বোন। শনিবার রাতে খাসেরহাট বাজারের পাশে দিঘীরপাড় এলাকার মৃত রহমত আলীর ছেলে এক সন্তানের জনক ঢাকার গার্মেন্ট কর্মী সালাউদ্দিন বিয়ে করেন তানিয়াকে। সোমবার বিকেলে তানিয়ার সাথে ঝগড়া করে ঢাকা চলে যান সালাহউদ্দীন। মঙ্গলবার সকাল ৯ টায় বড় ভাই আবু বক্করের বাড়ী থেকে পিতার ঘরে এসে সৎ মা’র কক্ষের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্নহত্যা করে নববধু তানিয়া আক্তার।

এঘটনা জানতে সালাউদ্দীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রায়পুর হাজিমারা পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ মিজান বলেন, আমরা যাওয়ার আগেই তানিয়ার লাশ মাটিতে নামিয়ে রাখা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই অপমৃত্যুর মামলা করেছেন। রিপোর্ট আসলে তখন আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status