ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
প্রিয়াঙ্কা-নিকের সংসারে এলো নতুন সদস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 7:36 PM

প্রিয়াঙ্কা-নিকের সংসারে এলো নতুন সদস্য

প্রিয়াঙ্কা-নিকের সংসারে এলো নতুন সদস্য

সুখী দম্পতি হিসেবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের পরিচিতি আছে। প্রায়ই তাদের দেখা যায় রোমান্টিক ছবিতে। কখনো সাগরসৈকতে একান্তে কখনো পরিবারের সদস্য-বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন তারা।

সেই দম্পতির সংসারে এসেছে নতুন সদস্য। তার নাম পাণ্ডা। বয়স মাত্র কয়েক দিন। নতুন এই সদস্যকে দত্তক নিয়েছেন প্রিয়াঙ্কা-নিক।

বয়সে নেহাতই ছোট হলে কী হবে? তার ছোট চোখ আর হাত-পায়েই এখন বেজায় মজেছেন জোনাস দম্পতি। রীতিমতো পোষ্য সারমেয়কে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। লিখেছেন, ‘আমাদের নতুন ফ্যামিলির চিত্র। পাণ্ডা, পরিবারে তোমায় স্বাগত। কয়েক সপ্তাহ আগেই ওকে উদ্ধার করেছি আমরা। ওর ওই ছোট্ট কান, চোখ।’

পাণ্ডা আদপে হাস্কি এবং অস্ট্রেলিয়ান শেপার্ডের মেশানো ব্রিড। এটি ছাড়াও এই দম্পতির আরও দুই পোষ্য রয়েছে। জিনো এবং ডায়ানা। পাণ্ডার সঙ্গে সঙ্গে তাদের ছবিও পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খুব শিগগিরই পাণ্ডা আর ছোট থাকবে না।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। করোনায় লকডাউনের গোটা সময় নিকের সঙ্গে বিদেশেই কাটিয়েছেন বলিউডের দেশি গার্লখ্যাত অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাদের ‘কোয়ালিটি টাইম’ কাটানোর কিছু ছবি।

এদিকে প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। বিপরীতে ছিলেন ফারহান আখতার। রাজকুমার রাওয়ের বিপরীতে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status