ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় গার্মেন্টকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 6:48 PM

অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় গার্মেন্টকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ!

অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় গার্মেন্টকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গার্মেন্ট শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত ৮ আগস্ট শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তেতুইতলা এলাকার সড়কে।

ধর্ষিতা তেঁতুইতলা এলাকার এক ইলেক্ট্রিক মিস্ত্রীর দ্বিতীয় স্ত্রী ও কাঁচপুরের এসকোয়্যার নীট কম্পোজিট কম্পানির শ্রমিক।

আড়াইহাজার থানা পুলিশ ধর্ষিতার বরাত দিয়ে জানান, ধর্ষিতা একজন গার্মেন্ট শ্রমিক। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে এসকোয়্যার নীট কম্পোজিট কম্পানিতে কাজ করেন। কাজের সুবাদে তিনি কাঁচপুর সোনাপুর এলাকায় মান্নান মেম্বারের বাড়িতে স্বামীকে নিয়া ভাড়া থাকে। গত শনিবার রাতে কাজ শেষে তিনি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে তেঁতুইতলা এলাকায় তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য কাকাইমোড়া গুদারাঘাট এলাকায় রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় সেখানে থাকা অজ্ঞাত ৪ যুবক তাকে জানায় যে, এতো রাতে এখানে রিকশা পাওয়া যাবে না। তারা তাকে বাড়িতে এগিয়ে দেওয়ার কথা বলে সঙ্গী হয়। পরে পথে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় সোমবার রাতে ধর্ষিতা বাদী হয়ে অজ্ঞাত ৪ ধর্ষকের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

এব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার সত্যতা স্বীকার করে জানান, এ ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সম্পাদনা: এম অালমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status