ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
ভিআইপি গরু চোর আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 3:46 PM

ভিআইপি গরু চোর আটক

ভিআইপি গরু চোর আটক

বরিশালের উজিরপুরে প্রাইভেটকারে করে গরু চুরির পর পালানোর সময় আন্তঃজেলা চোরচক্রের সদস্য মিজানুর রহমান হাওলাদারকে (৩৭) আটক করেছে পুলিশ। তার প্রাইভেটকার থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা হয়েছে। আটক মিজানুর রহমান হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গরু চুরি করছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে। তার গরু চুরির কাজে ব্যবহারের জন্য তিন বছর আগে তিনি একটি প্রাইভেটকার কেনেন। এরপর থেকে প্রাইভেটকারে করে গরু চুরি করছিল।

সোমবার (১০ আগস্ট) ভোরে উজিরপুরের ওমর আলী নামে এক ব্যক্তির গরু চুরি করে প্রাইভেটকারে করে পালাচ্ছিলেন মিজানুর রহমান ও তার দুই সহযোগী। তাদের প্রাইভেট কারটি বরিশাল-ঢাকা মহসড়ক দিয়ে যাওয়ার সময় উজিরপুর থানা পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করেন তারা।

পরে সড়কে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারটিকে থামানো হয়। আটক করা হয় মিজানুর রহমানকে। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় চুরি করা একটি গাভী।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, মিজানুর রহমান প্রাইভেটকারে ১০ থেকে ১২টি গরু চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। গরু চুরির ঘটনায় মিজানুর রহমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। মিজানুর রহমানের পালিয়ে যাওয়া দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সম্পাদনা: এম অালমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status