ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 1:55 PM

পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

বরিশালের উজিরপুরে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে রবি রায়ের ছেলে পলাশ রায়ের (২৩) বাড়িতে আগৈলঝাড়া উপজেলার পূর্ব কাঠিরা গ্রামের প্রফুল্ল রায়ের মেয়ে মুক্তি রায় (২০) বিয়ের দাবিতে এ অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

সূত্র জানা যায়, পলাশ রায় মোবাইল ফোনে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন স্থানে নিয়ে ঘুরে বেড়ায়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে।  বিভিন্ন সময় ওই ছাত্রী তাদের বিয়ের কথা বললে নানা তালবাহানা শুরু করে পলাশ রায়। ফলে সে নিরুপায় হয়ে গত ৫ আগস্ট বুধবার থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে আছে।

এদিকে এলাকাবাসী বিয়েতে মত দিলেও পলাশের পরিবার বিয়েতে রাজী হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার তাদের কোর্ট ম্যারেজ হয়েছে বলে পলাশ রায় বিষয়টি এড়িয়ে যায়। তবে সংবাদকর্মীদের ম্যারেজের কোনো কাগজপত্র দেখাতে পারেনি সে। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেবী রানী জানান, বিষয়টি তার জানা নেই।

উজিরপুর মডের থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন জানান, বিষয়টি তাদের কেউ  অবহিত করেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status