ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
টাকা নিয়ে জেল খাঁটছেন অন্যজন, এ যেন বাস্তবের আয়নাবাজি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 1:33 PM

টাকা নিয়ে জেল খাঁটছেন অন্যজন, এ যেন বাস্তবের আয়নাবাজি!

টাকা নিয়ে জেল খাঁটছেন অন্যজন, এ যেন বাস্তবের আয়নাবাজি!

আসামি একজন, কিন্তু টাকার বিনিময়ে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে আছেন অপর একজন। অনেকটা আয়নাবাজি সিনেমার মতো এই গল্প। কুমিল্লায় ঘটে যাওয়া এ ঘটনায় আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার জেলা ও সেশন জজ আদালতে সেই মামলার জামিন শুনানির সময় বিপত্তি ঘটে। পরে আদালত ওই মামলার জামিন শুনানি মুলতবি করে দেন। এদিকে বিষয়টি জানার পর আসামি পক্ষের আইনজীবী মামলা পরিচালনা থেকে অব্যাহতি নেন।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি ও আটটি মাদক মামলায় অভিযুক্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আনোয়ার হোসেন। তবে টাকা নিয়ে আদালতে আত্মসমর্পণ করে তার বদলে কারাগারে আছেন বরুড়া উপজেলার নকল আসামি হানিফ।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, আসামি আনোয়ার হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। ২০১৯ সালের একটি মাদক মামলায় গত ৮ জুলাই আদালতে আত্মসমর্পণ করার কথা মামলার প্রকৃত আসামি আনোয়ার হোসেনের। তবে তার পরিবর্তে আত্মসমর্পণ করেন নকল আসামি হানিফ। এ সময় ওই নকল আসামির জামিন নামঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠান।

এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, সোমবার জেলা ও সেশন জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। তখন আমি বিজ্ঞ আদালতকে বলি, এ মামলায় নকল আসামি জেলে আছে।

তিনি আরো বলেন, আনোয়ার হোসেন টাকা দিয়ে বরুড়া উপজেলার বড় হাঙ্গিনীর মৃত মনু মিয়ার ছেলে হানিফকে আত্মসমর্পণ করিয়েছিলেন। জামিন শুনানির জন্য আদালত মামলাটি আবারো সদর কোর্টে পাাঠান।

মামলার বাদী কুমিল্লার ডিবির তৎকালীন এসআই নন্দন চন্দ্র সরকার জানান, গত ২০১৯ সালের ১৩ জুলাই মাদক ব্যবসায়ী হেলাল ওরফে মুরগি হেলালকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে আটক আসামি হেলাল জানায় তার সঙ্গে আরেক মাদক ব্যবসায়ী আনোয়ার ছিলো। এ বিষয়ে তখন কোতোয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় পলাতক রয়েছে আসামি আনোয়ার হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status