ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সপরিবারে করোনামুক্ত কোয়েল মল্লিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 12:34 PM

সপরিবারে করোনামুক্ত কোয়েল মল্লিক

সপরিবারে করোনামুক্ত কোয়েল মল্লিক

তিন সপ্তাহেরও বেশি সময় করোনাভাইরাসে ভোগে অনেকটা সেরে উঠেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকসহ তার গোটা পরিবার এখন করোনামুক্ত।

টুইট করে কোয়েল মল্লিক নিজেই জানিয়েছেন এ তথ্য।

সংকটময় মুহূর্তে পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান কোয়েল। তিনি টুইট করে বলেন, ‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কোভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সবার।’

এর আগে গত ১০ জুলাই এক টুইটবার্তায় কোয়েল মল্লিক লিখেছিলেন– বাবা, মা, রানে (কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে) ও আমার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ। এর পর তারা সেলফ কোয়ারেন্টিনে চলে যান। মল্লিক পরিবার নিয়ে তাদের ভক্তরা শঙ্কায় পড়ে যান। অনেকেই তাদের সুস্থতার জন্য প্রার্থনা করেন।

করোনার মধ্যেই গত মে মাসে পুত্রসন্তানের মা হন কোয়েল মল্লিক। এর পর স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ি অবস্থান করছিলেন তিনি। এর মধ্যে তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এ অবস্থায় করোনা সংক্রমণের খবর রীতিমতো ভাবিয়ে তুলেছিল সবাইকে। গতকাল কিছুটা স্বস্তি মিলেছে ভক্তদের।

কোয়েল মল্লিকের বাবা টালিউডের শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক। তার মায়ের নাম দীপা মল্লিক। ২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কোয়েল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status