ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
তালেবান নেতার সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য হলেন পম্পেও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 12:31 PM

তালেবান নেতার সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য হলেন পম্পেও

তালেবান নেতার সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য হলেন পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে কথা বলেছেন।কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর নিশ্চিত করে এক টুইটার বার্তায় বলেছেন, বারাদার ও পম্পেও আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা ও বন্দিমুক্তিসহ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এমন সময় এ কথোপকথন অনুষ্ঠিত হল যখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার কোনও তারিখ নির্ধারিত হয়নি।তালেবান সম্ভাব্য এ আলোচনার পূর্বশর্ত হিসেবে আফগানিস্তানের কারাগারগুলোতে আটক তাদের সব বন্দিকে মুক্তি দিতে বলেছে।
গত ২৯ ফেব্রুয়ারি কাতারে তালেবান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আফগান-আফগান শান্তি আলোচনা শুরু করার আগে কাবুল সরকার তালেবানের পাঁচ হাজার বন্দিকে এবং তালেবান এক হাজার আফগান সৈন্যকে মুক্তি দেবে।

এখন পর্যন্ত আফগান সরকার ৪,৬০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। কিন্তু বাকি ৪০০ বন্দিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আফগান সরকার বলেছে, এসব বন্দির বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগ থাকায় তাদেরকে মুক্তি দেওয়া সম্ভব নয়। আফগান-আফগান আলোচনা শুরুর ক্ষেত্রে এখন এই বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।

আফগানিস্তানের গোত্র প্রধানদের নিয়ে গঠিত পরিষদ লয়া জিরগা এই ৪০০ তালেবান বন্দির ব্যাপারে আলোচনা করার জন্য আগামী শুক্রবার বৈঠকে বসবে বলে কথা রয়েছে।

তালেবানকে ধ্বংস করার উদ্দেশ্যে ২০০১ সালের শেষের দিকে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল আমেরিকা। কিন্তু প্রায় দুই দশকেও তালেবানকে ধ্বংস করতে না পেরে এখন আফগানিস্তান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার জন্য খোদ পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা সেই তালেবানের সঙ্গে প্রকাশ্যে আলোচনা করতে বাধ্য হচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status