ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার থাবা হলিউডে, মুক্তির অপেক্ষায় ৯ সিনেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 12:22 AM

করোনার থাবা হলিউডে, মুক্তির অপেক্ষায় ৯ সিনেমা

করোনার থাবা হলিউডে, মুক্তির অপেক্ষায় ৯ সিনেমা

ঈদের আনন্দ বাড়িয়ে দেয় হলিউডের সিনেমা। যমুনা ব্লকবাস্টার সিনেমা থেকে শুরু করে দেশের সব প্রেক্ষাগৃহেই ঈদের সময় পর্দা কাপিয়ে আসে নতুন নতুন অ্যাকশনধর্মী হলিউডের সিনেমা। এবার করোনাভাইরাসের কারণে শুধু সিনেমাই মুক্তি পাচ্ছে না, বন্ধ হয়েছে অনেক সিনেমার শুটিংও।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের বিনোদন জগত স্থবির হয়ে পড়েছে। বাতিল হয়েছে অসংখ্য সিনেমার রিলিজ। এখন পর্যন্ত যেসব আলোচিত সিনেমা মুক্তির কথা বাতিল হয়েছে তার মধ্যে অন্যতম জেমস বন্ড সিনেমা ‘No Time to Die’, ‘Mulan’, ‘Black Widow’, ‘Wonder Woman 1984’, ‘Tenet’, ‘Top Gun: Maverick’, and ‘Mission: Impossible 7’ আর ‘Mission: Impossible 8’।

তারকাবহুল সব সিনেমা মার্চ থেকে মুক্তির কথা থাকলেও কেউই আসলে জানে না কবে সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাগুলো।

করোনাভাইরাসের কারণে যখন সিনেমা হল বন্ধ তখন নেটফ্লিক্স, অ্যাপল টিভি ডিজনি হটস্টারসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা রিলিজ হয়েছে, যা নিয়ে হলিউডের মুলধারার নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্মের একটি সংঘাতের খোঁজ পাওয়া যায়। ব্যাড ট্রিপ, টম হ্যাংকসের গ্রে হাউন্ড, মাই স্পাই, লস্ট ইন রাশিয়ার মত আলোচিত সিনেমা বিকল্প উপায়ে মুক্তি দেয়া হয়েছে।

করোনার কারণে অটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তির এক ঝলক দেখা যাচ্ছে। ২০২০ সালের ২৬ জুন ফ্রোজেন টু হোম মিডিয়াতে রিলিজ হওয়ার কথা থাকলেও আগেই তা প্রকাশ করা হয়। দ্য ইনভিজিবল ম্যান, দ্য হান্ট, এমার মত সিনেমা ইউনিভার্সাল মার্চ মাসে আগেই রিলিজ করে।

তারকাদের ভক্ত আর সিনেমার দর্শকদের এখন একটাই প্রত্যাশা, করোনাকাটিয়ে সিনেমা হল আবারও ফিরে আসবে আগের ঝলকে। অ্যাকশনধর্মী সিনেমা আর রোমহর্ষক সব গল্পে হারিয়ে যাওয়ার অপেক্ষায় অধীর এখন সবাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status