ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 12:21 AM

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধায় উপজেলার কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘ‌টে। সম্পর্কে তারা চাচাতো বোন।

নিহতরা হলেন মাহফুজা (১৫), মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)। মাহফুজার বাবার নাম আব্দুর রাজ্জাক খান। স্থানীয় মানছুরিয়া দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণিতে পড়তো সে।

একই গ্রামের মোখলেচুর রহমানের মেয়ে মরিয়ম কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণি ও মারিয়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তিনবোন একই সঙ্গে গোসল করতে যায় বাড়ির পাশের পুকুরে। দুপুর গড়িয়ে গেলেও ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তাদের।

সন্ধ্যার দিকে একপর্যায়ে পরিবারের কেউ একজন বাড়ির সামনের পুকুরে ভাসতে দেখে তিন বোনের লাশ। মাওলানা মো. মহিউদ্দিন নামে নিহতের এক স্বজন জানান, তিন বোন মাহফুজা, মরিয়ম ও মারিয়া কেউ সাতাঁর জানতো না।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার বাউফল সা‌র্কেল মো. ফারুক হো‌সেন এবং কালাইয়া ইউপির চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status