ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাসের চাকায় প্রাণ গেল দাদা-নাতনীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 11:36 PM

বাসের চাকায় প্রাণ গেল দাদা-নাতনীর

বাসের চাকায় প্রাণ গেল দাদা-নাতনীর

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাইক্রোবাসের চাপায় বাই সাইকেল অরোহী নানা ও তার ৯ বছর বয়েসি নাতনীর মৃত্যু হয়েছে। সোমাবার (০৩ আগস্ট) সকালে কটিয়াদী-মঠখোলা সড়কের বেতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কটিয়াদী উপজেলার চরবেতাল থেকে নাতনী নূসরাতকে সাথে নিয়ে সাইকেল চালিয়ে একই উপজেলার জালালপুর নোয়াকান্দি গ্রামে মেয়ের বাড়িতে ফিরছিলেন নানা আফিল উদ্দিন। চরবেতাল হেলিপ্যাড মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস সাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হয় দাদা-নাতনী।

আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য প্রকল্পে নেয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে নানা আফিল উদ্দিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। অপরদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু নূসরাত।

ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। তবে পালিয়ে গেছে এর চালক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status