মিয়ানমার থেকে সাঁতরিয়ে বাংলাদেশে এলো হাতি (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 11:30 PM
মিয়ানমার থেকে সাঁতরিয়ে বাংলাদেশে এলো হাতি (ভিডিও)
মিয়ানমার থেকে এবার সাঁতরিয়ে বাংলাদেশ এল মা হাতি । সোমবার (০৩ আগস্ট) বিকেল চারটায় দিকে হাতিটি উদ্ধার করে টেকনাফের বনাঞ্চলে ভেতরে তাড়িয়ে দেওয়া হয়।
জেলা দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরিয়ে একটি মা হাতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সীমান্তে আরও তিনটি হাতি অবস্থান লক্ষ্য করা গেছে।
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নৌ বন্দর এলাকা দিয়ে হাতিটি উদ্ধার করা হয়েছে। আরও তিনটি হাতি সীমান্তের জলিলের দিয়া এলাকায় অবস্থান করছে।
এর আগে কক্সবাজারে আহত একটি হাতিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পেয়েছিলেন কক্সবাজার বনবিভাগের কর্মকর্তারা। জানা যায়, দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে পায়ে পচন ধরেছিল কক্সবাজারের রামু এলাকার একটি বন্য হাতি। হাঁটতে না পেরে মে মাসের মাঝামাঝি হাতিটি ঈদগড় ইউনিয়নের ধুমচাকাটা এলাকায় ধুমচাকাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ে আশ্রয় নেয়। তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে গ্রামবাসী বিট কর্মকর্তাকে জানায়।
খবর পাবার সাথে সাথেই কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম একটি মেডিকেল টিম গঠন করেন। পরে তৌহিদুল ইসলামের নেতৃত্বে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন নন্দী, রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজাদা মো. জুলকার নাঈন এবং ডুলহাজারা সাফারি পার্কের ফরেস্টার মাজহারুল ইসলাম ঘটনাস্থলে যান। তারা গহীন জঙ্গলে হাতিটিকে খুঁজে বের করে অচেতন করে পায়ের ক্ষতটি পরিষ্কার করেন ও ইনজেকশন প্রদান করেন। জানা যায়, সুচিকিৎসা শেষে বনে ফিরে গেছে হাতিটি। পরে ফেসবুকে ঘটনাটি পোস্ট করেন আসাদ সাগর নামের একজন পর্যটক।