ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিবিয়া উপকূল থেকে ৫৫ অভিবাসন প্রত্যাশী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 10:43 PM

লিবিয়া উপকূল থেকে ৫৫ অভিবাসন প্রত্যাশী আটক

লিবিয়া উপকূল থেকে ৫৫ অভিবাসন প্রত্যাশী আটক

লিবিয়া উপকূল থেকে অন্তত ৫৫ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। রোববার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

উপকূলীয় জ্লিতান শহরের একটি গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জন নারী এবং ৬ শিশু রয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিল। এসময় মানবপাচারে জড়িত একজনকে গ্রেফতার করে স্থানীয় প্রশাসন।

ইতালি এবং মালটা হয়ে ই্উরোপে প্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগরকে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। যাদের মধ্যে বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

গ্রীষ্মে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার হার বেড়ে যায়। এসময় বিভিন্ন দেশের বেসরকারি সংস্থা সেখানে উদ্ধার অভিযানে অংশ নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status