ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ নভেম্বরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 9:17 PM

৩ নভেম্বরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন

৩ নভেম্বরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রে পরিকল্পনামাফিক ৩ নভেম্বরই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা। ট্রাম্পের নির্বাচন পেছানোর পরিকল্পনাও নাকচ করে দিয়েছেন তারা।

গতকাল রোববার হোয়াইট হাউসের উপদেষ্টা এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির এ তথ্য জানায়। ‘মেইল-ইন-ব্যালটস’ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় নির্বাচন পেছানোর কথা বলেছিলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস বলেছেন, ‘আমরা তিন নভেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করব এবং প্রেসিডেন্ট তাতে জয়ী হবেন।’ অবশ্য ট্রাম্পের উদ্বেগও বিবেচনায় রাখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মিডোস জানিয়েছেন, ডাকযোগে ভোট অবশ্যই সঠিকভাবে পরিচালনা করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পও ৩ নভেম্বর নির্বাচন চান।

এদিকে দেশটিতে ডাকযোগে ভোটিং ব্যবস্থা করা হচ্ছে, এতে আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। ফল ভুল এবং জালিয়াতি হতে পারে মন্তব্য করে তিনি নির্বাচন পেছানোর প্রস্তাব তোলেন। তবে সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেন কংগ্রেসের ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status