ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা-যশোর অঞ্চলের জনপ্রিয় চুই ঝালে মাংসের রেসিপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 7:55 PM

খুলনা-যশোর অঞ্চলের জনপ্রিয়  চুই ঝালে মাংসের রেসিপি

খুলনা-যশোর অঞ্চলের জনপ্রিয় চুই ঝালে মাংসের রেসিপি

দেশের খুলনা-সাতক্ষীরা-যশোর অঞ্চলে মাংস রান্নার এক অন্যতম অনুসঙ্গ চুই ঝাল। গরু কিংবা খাসির মাংসে যেন এক আলাদা স্বাদ এনে দেয় চুই ঝাল।
 
বিশেষ বিশেষ খাবারের জন্য আমাদের দেশের বিভিন্ন এলাকার আলাদা পরিচিতি রয়েছে। 

এই ঈদের সময়ই রান্না করতে পারেন খুলনার বিখ্যাত খাবার চুই ঝালে মাংস। জেনে নিন রান্নার সহজ রেসিপি:

গরুর মাংস (বড় বড় টুকরো হবে) ২ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ ও বেরেস্তা আধা কাপ,  রসুন কুচি ২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ,  মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা ২ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, গরম মশলা(জয়ফল, জয়ত্রি, দারুচিনি, এলাচ) গুঁড়া আধা চা চামচ, তেল দেড় কাপ, লবণ পরিমাণমতো ও চুই ঝাল ২০০ গ্রাম । 

প্রথমে পাত্রে ১ কাপ তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিন।
এবার আদা বাটা, হলুদ ও মরিচসহ সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিন। অল্প আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে  চুই ঝাল কেটে টুকরো করে মাংসে দিন।
এবার বেরেস্তা দিয়ে ১০মিনিট ঢেকে রান্না করুন। তেল ওপরে উঠলে নামিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চুই ঝালে মাংস। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status