ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুশান্তের তদন্তকারী অফিসারকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 2:52 PM

সুশান্তের তদন্তকারী অফিসারকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ

সুশান্তের তদন্তকারী অফিসারকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে চলছে প্রতিনিয়ত প্রতিবাদ। মুম্বাই পুলিশ অভিনেতার আত্মহত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত করলে ২৬ জুলাই মোড় ঘুরে যায় মামলার। সুশান্তের বাবা কেকে সিং সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনে মামলা করেন বিহারে। এরপর থেকেই ময়দানে অবতীর্ণ হয় বিহার পুলিশ। ৪ সদস্যের তদন্তকারী দল মুম্বাই পৌঁছায়।

গত কয়েকদিনে মুম্বাইয়ের রাস্তা চষে বেড়াচ্ছে বিহার পুলিশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা । মুম্বাই পুলিশও গত দেড় মাসে প্রায় ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে বিহার পুলিশের তদন্তকারী দল মুম্বাই পৌঁছানোর পর থেকেই অভিযোগ উঠছে, তদন্তে তাদের সাহায্য করছে না মুম্বাই পুলিশ।

এবারের অভিযোগ আরও মারাত্মক। বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে জানিয়েছেন, তদন্তের স্বার্থে বিহার পুলিশের সিনিয়র কর্মকর্তাকে বা পটনার পুলিশ সুপার বিনয় তিওয়ারি মুম্বাই আসলেই তাকে জোর করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। এমনকী, তার হাতে কোয়ারেন্টাইনের স্ট্যাম্প দেওয়ার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

ডিজিপি'র আরও অভিযোগ, উচ্চপদস্থ কর্মকর্তা বিনয় তিওয়ারির থাকার ব্যবস্থা করেনি মুম্বাই পুলিশ। আইপিএস মেসের বদলে তাকে গোরেগাও-এর একটি গেস্টহাউজে থাকার আবেদন জানান হয়েছে। যদিও তার সাফ বক্তব্য, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় বিহার পুলিশই যথেষ্ট। সিবিআই তদন্তের এখনই প্রয়োজন নেই। তার দাবি, পুলিশ তদন্তে অসহযোগিতা করলে পাটনার এসপিকে সাহায্য করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠানো হবে।

এদিকে, বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। টুইটারে তিনি লেখেন, 'কী? এটা কি আদৌ সত্যি? কীভাবে একজন পুলিশ অফিসারকে তার কাজের সময় ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা যেতে পারে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status