ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 2:48 PM

মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ইরান

মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ইরান

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে এবার উল্টো ইরান নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সদস্য এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সহকারী রিচার্ড গোলডবার্গের বিরুদ্ধে।

গতকাল রবিবার (২ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানায়।

বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবেলার লক্ষ্যে ইরানে যে আইন রয়েছে তার ওপর ভিত্তি করেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গোলবার্গের বিরুদ্ধে। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় এই মার্কিন কর্মকর্তার উল্লেখেযাগ্য ভূমিকা রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

রিচার্ড গোলডবার্গ সম্প্রতি বিভিন্ন মার্কিন গণমাধ্যমে নিবন্ধ লিখে ট্রাম্প প্রশাসনকে এই পরামর্শ দিয়েছেন, ইউরোপের বিভিন্ন ব্যাংক এবং সুইফট সিস্টেমের সঙ্গে জড়িত যেসব সদস্য ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করবে তাদেরকে যেন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। একইসঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন যে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) যতদিন ইরানকে কারিগরি সহযোগিতা দিয়ে যাবে ততদিন এই সংস্থাকে আর্থিক অনুদান দেয়া বন্ধ রাখতে হবে।

এর আগে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ২০১৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এবং এর পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status