ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনামুক্তির পর মসজিদে ঈদের নামাজ পড়লেন মাশরাফি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:39 PM

করোনামুক্তির পর মসজিদে ঈদের নামাজ পড়লেন মাশরাফি

করোনামুক্তির পর মসজিদে ঈদের নামাজ পড়লেন মাশরাফি

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ২০ থেকে ২২দিন মহামারী করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন তিনি।

সুস্থ হলেও নিরাপত্তার স্বার্থে এর আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি তিনি। অবশেষে মামা ও ভাইকে সঙ্গী করে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন করোনাযুদ্ধে জয়ী মাশরাফি।

নামাজ শেষে এলাকাবাসীসহ ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি। এ সময় করোনার মহামারী থেকে সবাইকে সাবধানে থাকার জন্যও আহ্বান জানান তিনি।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে ঈদের নামাজ নড়াইলের ঈদগাহে অনুষ্ঠিত হয়নি। নড়াইলে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতেই নামাজ আদায় করেন মাশরাফি।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status