ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদে বাড়িতে গিয়েই বাবাকে গলাটিপে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:38 PM

ঈদে বাড়িতে গিয়েই বাবাকে গলাটিপে হত্যা

ঈদে বাড়িতে গিয়েই বাবাকে গলাটিপে হত্যা

শেরপুরের নকলা উপজেলায় বাবা হাবিবুর রহমান হাবিকে (৫০) মারধরের পর গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার অভিযোগে ছেলে মিলন মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমারী গ্রামের মিলনবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নকলা থানার ওসি মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হাবিবুর রহমান হাবির ছেলে মিলন পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করেন। বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে টাকা পয়সা নিয়ে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বাবাকে মারধর করে মিলন মিয়া তার বাবার গলা চেপে ধরলে ঘটনাস্থলেই নিহত হন বাবা হাবি। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মিলন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status