ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:25 PM

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের

ভারতের পর এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। স্থানীয় সময় শুক্রবার সংবাদিকদের এমন আভাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

শনিবার (১ আগস্ট) এ বিষয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, বাইটড্যান্স নামের চীনা প্রতিষ্ঠানের এ অ্যাপটি গোপনে মার্কিনীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য ব্যবহার হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৮ কোটির বেশি মানুষ টিকটক ব্যবহার করে থাকে। সেখানে অ্যাপটি নিষিদ্ধ হালে তা বাইটড্যান্সের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এর আগে, গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের জেরে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status