ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কারাগারে বন্দীরা ঈদে যা খাবার পাচ্ছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:27 PM

কারাগারে বন্দীরা ঈদে যা খাবার পাচ্ছেন

কারাগারে বন্দীরা ঈদে যা খাবার পাচ্ছেন

ঈদের খুশির ছোঁয়া লেগেছে কারাগারেও। প্রতিবছরের মত এবারো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য রয়েছে বিশেষ খাবারের আয়োজন।

এবার ওয়ার্ডে ওয়ার্ডে ঈদের নামাজের জামাত আদায় করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দীরা। নামাজ শেষে ঈদ উপলক্ষে বন্দীদের নাস্তা পায়েস ও মুড়ি দেয়া হয়েছে। রাতের খাবারে থাকছে বিশেষ আয়োজন। কোরবানি ঈদ উপলক্ষে প্রত্যেক বন্দীর জন্য ৩০০ গ্রাম করে মাংস বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম এসব তথ্য দেন।

তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজারের মতো বন্দি আছে। এবার ঈদে বন্দীরা যার যার ভবনের ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাত আদায় করেছেন। করোনা মহামারীতে কারাগারে স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই করা হচ্ছে।

সকালে পায়েস ও মুড়ি দেয়া হয়েছে বন্দীদের। দুপুরবেলায় বন্দীদের জন্য থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগি, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি।

এছাড়া ঈদ উপলক্ষে বন্দীদের ৩০০ গ্রাম করে মাংস দেয়া হবে। প্রতি সপ্তাহে বন্দীদের যে মাংস দেয়া হয় সেটা থেকে ঈদ উপলক্ষে তার পরিমাণ দ্বিগুণ।

তিনি আরও জানান, ঈদুল ফিতরের মতো এবারও স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ আছে। তবে আগের নিয়মেই বন্দীরা তাদের স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status