ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গ্রেফতার হতে পারেন বিরাট-তামান্না!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 July, 2020, 10:28 PM

গ্রেফতার হতে পারেন বিরাট-তামান্না!

গ্রেফতার হতে পারেন বিরাট-তামান্না!

অনলাইন গ্যাম্বলিং সাইটের বিজ্ঞাপনে অংশ নেয়ার দায়ে এবার গ্রেফতার হতে পারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।  সম্প্রতি গ্রেফতার দাবি করে তার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী।  অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার করা হতে পারে এই মহাতারকাকে।

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অপেক্ষায়।  নামটা যখন বিরাট কোহলি, তখন খবরের শিরোনামে চোখ আটকাবেই।  ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, যেকোনো সময়ই এমন খবর দেখা যেতে পারে।

একটু খোলসা করা যাক।  ভারতে ‘অনলাইন জুয়া’ রয়েছে একাধিক সাইট।  তারই একটির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন বিরাট কোহলি।  সঙ্গে ছিলেন বলিউড তারকা তামান্না ভাটিয়া।  এই পর্যন্ত ঠিক ছিল।  কিন্তু অনলাইন গ্যাম্বলিংয়ে সর্বশান্ত হয়ে সম্প্রতি এক ভারতীয় যুবক আত্মহত্যা করে।  এরপরই শুরু হয় সমালোচনা।

এবার অনলাইন জুয়ার নিষেধাজ্ঞা চেয়ে একটি পিটিশন দায়ের করেছেন এক আইনজীবী। লিখিত অভিযোগে বলা হয়, তরুণদের একটি বড় অংশ জুয়ায় মজে সর্বশান্ত হচ্ছে। অনেকেই চড়া সুদে টাকা ধার করে জুয়া খেলছেন এবং হারার পর ধার শোধ করতে না পেরে আত্মহত্যা বেছে নিচ্ছেন। সম্প্রতি তামিলনাড়ুতে আত্মহত্যার হার ভয়ঙ্করভাবে বেড়েছে বলেও পিটিশনে উল্লেখ করা হয়।

পিটিশনে আরো বলা হয়, অনলাইন জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদেরকে এই ধ্বংসের পথে যেতে উৎসাহিত করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী তামান্না ভাট। তাই তাদের দুজনেরও গ্রেফতার দাবি করা হয়।

আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status