ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভয়ঙ্কর ঘটনা, যুবকের প্যান্টের মধ্যে ৭ ঘণ্টা গোখরা সাপ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 July, 2020, 10:00 PM

ভয়ঙ্কর ঘটনা, যুবকের প্যান্টের মধ্যে ৭ ঘণ্টা গোখরা সাপ!

ভয়ঙ্কর ঘটনা, যুবকের প্যান্টের মধ্যে ৭ ঘণ্টা গোখরা সাপ!

ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরের সিকন্দরপুর গ্রামে সম্প্রতি ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে। দিনের কাজ শেষে রাতের খাবার খেয়ে শুয়েও পড়েছিলেন লাভকেশ কুমার নামে এক যুবক। এরপরই একটি বিষধর গোখরো সাপ ঢুকে পড়ে তার প্যান্টের ভেতর। এর ৭ ঘণ্টা পর সাপটিকে জীবিত উদ্ধার করা হয়। তবে ভাগ্য ভালো যে সাপটি লাভকেশের কোনো ক্ষতি করেনি।

লাভকেশের প্যান্ট কেটে সাপটিকে বের করার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
ভারতীয় বিভিন্ন মাধ্যমের খবরে জানা, সম্প্রতি এক দল শ্রমিক বিদ্যুতের খাম্বা ও সঞ্চালন লাইন (তার) টানার কাজ কাজ করতে গিয়েছিলেন ওই গ্রামে। সারাদিন কাজ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। মধ্যরাতে ঘুমের ঘোরে লাভকেশ টের পান তার প্যান্টের ভেতরে কিছু একটা ঢুকেছে। পরে বুঝতে পারেন এই কিছু একটি 'সাপ'।

এরপর আশপাশের সকলের পরামর্শে খুব সাবধানে ওই বাড়ির বারান্দার একটি খুঁটি ধরে দাঁড়িয়ে থাকেন। খবর দেয়া সাপুড়েকে। কিন্তু ভোর নাগাদ সাপুড়ে আসতে আসতে পার হয়ে যায় ৭ ঘণ্টা। সাপুড়ে এসে সাবধানে লাভকেশের প্যান্ট কেটে বের করেন সাপটিকে। হয়তো লাভকেশ একবারের জন্য ভাবেননি তার প্যান্টের ভেতর যে সাপ ছিল তা মারাত্মক বিষাপ্ত 'গোখরো' সাপ। খবর পেয়ে পুলিশ ও গ্রামবাসীরাও ভিড় জমায় ওই বাড়িতে। তবে, সাপটি তার প্যান্টের ভেতর ছিল শান্তভাবে। এমনকি একটি কামড় পর্যন্ত দেয়নি।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status