ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ : নয়াদিল্লি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 July, 2020, 7:34 PM

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ : নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ : নয়াদিল্লি

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ বলে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। একই সঙ্গে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে ‘অনর্থক’ খবরে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

৩০ জুলাই, বৃহস্পতিবার নয়াদিল্লিতে আনলাইনে নিয়মিত সাপ্তাহিক সংবাদসম্মেলনে এই মন্তব্য করেন অনুরাগ শ্রীবাস্তব।

এ বিষয়ে অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে উভয় পক্ষই পারস্পরিক সংবেদনশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বাড়ানোর মর্ম উপলব্ধি করে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক ‘ক্ষতিকর’ গল্প এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সম্পর্কে এক ‘বানোয়াট’ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, তিনি চার মাস ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাচ্ছেন না।

এদিকে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু বাংলাদেশের ওই গণমাধ্যমের খবরের বরাত দিয়ে দাবি করে, গত চার মাস ধরে বৈঠকের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারতের হাইকমিশনারকে সময় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২২ জুলাইয়ের আগে গত চার মাসে এ ধরনের কোনো সাক্ষাতের সময়সূচি চাওয়া হয়নি। এমন ‘অনুমানমূলক’ প্রতিবেদন প্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘হাইকমিশনার গত ২২ জুলাই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সাথে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। এর আগে কোনো সময় চাওয়া হয়নি।’

ওই কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘সেরা সময় পার করছে’ এবং এটি আগামী দিনে আরো দৃঢ় হবে।

কূটনৈতিক সূত্র মতে, দেশে করোনা মহামারীর কারণে গত চার মাসে কোনো কূটনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেননি।

সূত্রটি আরো জানায়, ‘আমি আপনাকে বলতে পারি যে কমপক্ষে পাঁচজন রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশে তাদের মেয়াদ শেষ করে ঢাকা ত্যাগ করেছেন। করোনার কারণে প্রধানমন্ত্রীর সাথে তাদের এমনকি বিদায়ী সাক্ষাতও হয়নি।’

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status