ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতাল ছেড়েছেন সৌদি বাদশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 July, 2020, 7:08 PM

হাসপাতাল ছেড়েছেন সৌদি বাদশা

হাসপাতাল ছেড়েছেন সৌদি বাদশা

পিত্তথলির সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানী রিয়াদের নিজ বাড়িতে ফিরে যান তিনি। এরপর ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবাইকে শুভেচ্ছাবার্তা ও অভিনন্দনও জানিয়েছেন সৌদি বাদশা। হাসপাতাল ত্যাগের সময় তার সাথে প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ (৮৪)। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে সৌদি বাদশাকে হাসপাতালে নেওয়া হয়। সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছেন তিনি।

২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন।

বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। ইসলাম ধর্মের উৎসভূমি এই দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status