ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুশান্তকে ‘কালা যাদু’ করেছিলেন প্রেমিকা রিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 July, 2020, 7:05 PM

সুশান্তকে ‘কালা যাদু’ করেছিলেন প্রেমিকা রিয়া

সুশান্তকে ‘কালা যাদু’ করেছিলেন প্রেমিকা রিয়া

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্তের মৃত্যুর ঘটনা প্রতিদিনিই নতুন মোড় নিচ্ছে। সুশান্তের ওপর ‘কালা যাদু’ করতে তার সাবেক প্রেমিকা রিয়া এমন তথ্য জানিয়েছেন তার বোন মিতু সিংহ। বুধবার (২৯ জুলাই) সুশান্ত আর রিয়া প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিহার পুলিশকে জানিয়েছেন তিনি।

বলেন, ‘সুশান্তের গৃহ পরিচারক আমায় জানায় যে বেশ কয়েক মাস ধরে রিয়া আর সুশান্ত একসঙ্গে আছেন। শুধু তাই নয়, এই সময়ে রিয়া সুশান্তের ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োজ করতো।’

মিতু জানান, গণমাধ্যমের খবর যদি সত্যি হয়, তা হলে ওই পরিচারকই প্রথম সুশান্তের মৃতদেহ দেখতে পান। এরই মধ্যে বিহার পুলিশ পৃথকভাবে সুশান্ত হত্যার তদন্ত শুরু করেছে। মুম্বই পুলিশও সুশান্তের বাবা আর বোনের বক্তব্য রেকর্ড করবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

অন্যদিকে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-মামলায় বিহার পুলিশের থেকে এফআইআরের কপি চেয়েছে ইডি। আত্মহত্যায় প্ররোচনা দেয়া ছাড়াও সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন প্রয়াত অভিনেতার বাবা। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা লোপাটেরও অভিযোগ রয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status