ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে করোনায় মৃত্যু ঘটছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 4:53 PM

যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে করোনায় মৃত্যু ঘটছে

যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে করোনায় মৃত্যু ঘটছে

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৫ লাখ ৬৮ হাজার ছয়শ ৩৫ জন এবং মারা গেছে এক লাখ ৫৩ হাজার আটশ ৪৫ জন। বর্তমানে কিছু রাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে।

গতকাল বুধবার সে দেশে করোনায় এক হাজার চারশ ৬১ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে দেশটিতে গড়ে প্রতি মিনিটে এক জনের মৃত্যু হচ্ছে।

জানা গেছে, ক্যলিফোর্নিয়াতে ১৮৫ জন মারা গেছে গত ২৪ ঘণ্টায়, ফ্লোরিডায় মারা গেছে ২১৭ জন এবং টেক্সাসে ৩১১ জন। গত দুই মাস আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। ১১ দিনেই মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭১ লাখ ৯৫ হাজার চারশ ৬২ জন এবং মারা গেছে ছয় লাখ ৭০ হাজার তিনশ ১৭ জন। সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status