ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদেশি নায়িকা নিয়ে ছবি করবেন হিরো আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 4:26 PM

বিদেশি নায়িকা নিয়ে ছবি করবেন হিরো আলম

বিদেশি নায়িকা নিয়ে ছবি করবেন হিরো আলম

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম। জানা যায়, হিরো আলম তার ২৬তম চলচ্চিত্রের নায়ক হচ্ছেন। ছবিতে হিরো আলমের বিপরীতে ‘বিদেশি চরিত্র’ থাকবে। বুধবার (২৯ জুলাই) রাতে ফেসবুক লাইভে মালেক আফসারী নিজেই এ ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে হিরো আলম বলেছেন, যেহেতু আমি একটি ছবি প্রযোজনা করেছি। আমি মনে করি এটাও পারবো। ওস্তাদ (মালেক আসফসারী) আমাকে নিয়ে ছবি বানাতে চেয়েছে, এটা আমার জন্য আনন্দের। আমি মনপ্রাণ দিয়ে সেই ছবির জন্য কাজ করবো।

লাইভে হিরো আলমকে মালেক আফসারী বলেন, গল্প রেডি আছে। কথা দিলাম আমার ২৬তম ছবিতে তুমি কাজ করবে। তোমার বিপরীতে বিদেশি নায়িকা থাকবে। তুমি যে মিউজিক ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে সেটা আবার নতুন করে বানানো যেতে পারে। আর তোমাকে এখন থেকে সমালোচনামূলক মিউজিক ভিডিও করা যাবে না। যেসব করবা সব ভালো ভিডিও করবা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status