ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাস্তার ধারে পেছন থেকে আসছিল শব্দ, তারপর চন্দ্রবোড়া...
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 July, 2020, 3:59 PM

রাস্তার ধারে পেছন থেকে আসছিল শব্দ, তারপর চন্দ্রবোড়াins class=

রাস্তার ধারে পেছন থেকে আসছিল শব্দ, তারপর চন্দ্রবোড়া

পাথরের পিছন থেকেই ভেসে আসছিল আওয়াজ। প্রথমটায় বিশেষ গায়ে মাখেননি স্থানীয়রা। কিন্তু পরে যখন বুঝতে পারলেন শরীরে কাঁটা দিল। ছুটির সকালে গ্রামের রোজ যাতায়াতের পথেই পাথরের পিছন থেকে উদ্ধার হলো ভয়ংকর চন্দ্রবোড়া সাপ।

পশ্চিমবঙ্গের বাসন্তী সোনাখালি থেকে উদ্ধার বিশাল আকৃতির বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। সোনাখালি পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি প্রায় ৩ ফুট লম্বা বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপটি উদ্ধার হয়।

এই সাপের ৪২ মিলিগ্রাম বিষেই মানুষের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সর্প বিশেষজ্ঞ ফারুক আহমেদ সরদার। যান বিডিও স্টাফ আব্দুল্লাহ আলি শেখও।

বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে ক্যানিং মাতলা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। মাতলা রেঞ্জ বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। তবে এলাকায় এইভাবে বিষাক্ত সাপের আনাগোনা শুরু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status