ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পা-মাথাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 July, 2020, 3:56 PM

পা-মাথাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার

পা-মাথাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার

বাগেরহাটের সুন্দরবনে আবারো হরিণ শিকার করে হত্যা করেছে শিকারি চক্র। হরিণের মাংস নৌকায় বহন করে লোকালয়ে ফেরার সময় বন বিভাগের হাতে ধরা পড়েছে মাংস। তবে চিহিৃত হরিণ শিকারিক্রের ৬ সদস্য পালিয়ে গেছে।

রবিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন চাড়াখালী খালে দুটি নৌকা তল্লাশী করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা এবং হরিণের দুইটি মাথা উদ্ধার করে বন বিভাগ। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি চক্র সুন্দরবনে পালিয়ে গেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা সুন্দরবনে টহলে ছিল। এসময় তারা বনের মধ্যে চাড়াখালী খালে দুটি নৌকা দেখতে পেয়ে ধাওয়া করে। বন বিভাগের সদস্যরা নৌকার কাছে পৌঁছাতে ছয় জনের চিহিৃত শিকারি চক্র নৌকা ফেলে দৌঁড়ে বনের মধ্যে পালিয়ে যায়। এসময় নৌকা তল্লাশী করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা এবং হরিণের দুইটি মাথা উদ্ধার করা হয়।

ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন আরো জানান, শিকারি চক্র চোরাই পথে সুন্দরবনে প্রবেশ করে দুইটি হরিণ শিকার করে। পরে তারা হরিণ দুটিকে জবাই করে মাংস তৈরি করে নৌকায় নিয়ে লোকালয়ে ফিরছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে উদ্ধার করা মাংস সুন্দরবনের মধ্যে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status