ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান ১০ দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 4:14 PM

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান ১০ দিনের রিমান্ডে

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান ১০ দিনের রিমান্ডে

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, মেট্রোরেলের ৭৬ জন কর্মী রিজেন্ট হাসপাতালে টেস্ট করলে তাদের মধ্যে তিনজনকে করোনা পজেটিভ রিপোর্ট এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট দেখানো হয়। ওই ঘটনায় শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান গত ২০ জুলাই একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমানকে।

মামলাসুত্রে জানা যায়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য পরীক্ষা প্রতি সাড়ে তিন হাজার টাকা করে নেওয়া হয়। কিন্তু পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status