ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে প্রতিদিনই করোনা পরীক্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 4:05 PM

আইপিএলে প্রতিদিনই করোনা পরীক্ষা

আইপিএলে প্রতিদিনই করোনা পরীক্ষা

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ৫১ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্ট শেষ হবে আগামী ৮ নভেম্বর। আসর চলাকালীন সময়ে প্রতিদিনই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা করানো উচিত বলে মনে করেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম অংশীদার নেস ওয়াদিয়া।

করোনাভাইরাসের কারণে এবারের আইপিএল ভারতে অনুষ্ঠিত হচ্ছে না। তুলনামূলক নিরাপদ আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এরপরও খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকটি নিয়ে নিশ্চিত হতে পারছেন না ওয়াদিয়া।

বার্তাসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াদিয়া বলেছেন, ‘আমি চাই যত বেশি সম্ভব করোনা পরীক্ষা করা হোক, সম্ভব হলে প্রতিদিনই। আমি ক্রিকেটার হলে প্রতিদিনই আমার কোভিড-১৯ টেস্ট করালে খুশি হতাম।’

আইপিএলকে সফল করতে চাইলে কঠোর সুরক্ষা প্রটোকল থাকা উচিত বলে মনে করেন ওয়াদিয়া। তিনি বলেন, ‘আইপিএলকে নিরাপদ এবং সফল করতে চাইলে মাঠ ও মাঠের বাইরে কঠোর সুরক্ষা প্রটোকল রাখতে হবে। এই ব্যাপারে আয়োজকদের কোনো আপোস করা উচিত হবে না।’

বর্তমানে আরব আমিরাতে ভ্রমণের আগে প্রত্যেক যাত্রীকে করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হতে হবে। এছাড়া সেখানে পৌঁছে আবারো তাদের করোনা পরীক্ষা করাতে হয়। আইপিএল সংশ্লিষ্ট সকলের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status