ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শক্তি বাড়াতে মুখিয়ে ইরান, তৈরি করবে যুদ্ধবিমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 4:03 PM

শক্তি বাড়াতে মুখিয়ে ইরান, তৈরি করবে যুদ্ধবিমান

শক্তি বাড়াতে মুখিয়ে ইরান, তৈরি করবে যুদ্ধবিমান

সামরিক শক্তি বাড়াতে মুখিয়ে উঠেছে ইরান। এবার ইরান তৈরি করবে শক্তিশালী যুদ্ধবিমান। ইরানের বিমান বাহিনীর ডেপুটি কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি জানিয়েছেন, ইরানের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এরই মধ্যে শক্তিশালী যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে।

তিনি আরো জানান, এর আগে কাওসার যুদ্ধবিমান তৈরির সফলতাকে পুঁজি করে এবার শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পথে হাঁটা হচ্ছে। দেশের বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের ক্ষমতা বৃদ্ধিতে দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে কাওসার যুদ্ধবিমান তৈরি শুরু করে ইরান। কাওসার যুদ্ধবিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করে দেশটি। যুদ্ধবিমানটি তৈরির প্রথম প্রেজেন্টেশনে সে দেশের প্রেসিডেন্ট হাসান রুহানি উপস্থিত ছিলেন।

যুদ্ধবিমানটির দু’টি ভার্সন রয়েছে; তার একটিতে ককপিট একটি এবং অন্যটিতে দু’টি। যেসব বিমানে দুটি ককপিট রয়েছে, সেগুলোতে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status