ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্লাজমা দিতে কুমিল্লা থেকে ৬৫ পুলিশ ঢাকায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 3:46 PM

প্লাজমা দিতে কুমিল্লা থেকে ৬৫ পুলিশ ঢাকায়

প্লাজমা দিতে কুমিল্লা থেকে ৬৫ পুলিশ ঢাকায়

করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন- এ স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা পুলিশের ৫৬ জন করোনা জয়ী এন্টিবডি পজেটিভ পাওয়া সদস্য বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গেছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে এসব পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কুমিল্লা পুলিশ লাইন থেকে ঢাকার রাজার বাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইনস-এ অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময়ে করোনা জয়ী এবং করোনায় আক্রান্ত পুলিশ সদস্যসহ সকল করোনা আক্রান্তদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের যেসব সদস্য আক্রান্ত হয়ে পুনরায় সুস্থ হয়েছেন। তাদের মধ্য থেকে ৬৫ জনকে ঢাকায় প্লাজমা দেয়ার জন্যে পাঠানো হয়েছে। এর আগে গত ০৯ জুলাই কুমিল্লা থেকে ২৭ জন করোনা জয়ী পুলিশ সদস্য ঢাকায় গিয়ে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status