ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি, অবশেষে গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 3:42 PM

দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি, অবশেষে গ্রেফতার

দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি, অবশেষে গ্রেফতার

ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- অজয় চন্দ্র দেবনাথ, মো. সাইফুল ইসলাম, মো. রাসেল মিয়া, মো. মোতালেব, মো. আশরাফুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক। এদের মধ্যে অজয় চন্দ্র দেবনাথ নেত্রকোনা ও বাকিরা ময়মনসিংহের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে নগরীর ঘাগড়া আপনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ঘাগড়া আপনবাড়ি এলাকা থেকে সকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে অটোরিকশা চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status