ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সাবান ছাড়া শুধু লেবু দিয়েই পরিষ্কার করা যায় যে জিনিসগুলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 2:03 PM

সাবান ছাড়া শুধু লেবু দিয়েই পরিষ্কার করা যায় যে জিনিসগুলো

সাবান ছাড়া শুধু লেবু দিয়েই পরিষ্কার করা যায় যে জিনিসগুলো

লেবু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, লেবুতে রয়েছে অ্যাসিডিক উপাদান। যা গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও বেশ কার্যকর। জানেন কি, আপানার ঘরে এমন অনেক জিনিস রয়েছে যা সাবান ছাড়া কেবল লেবুতেই পরিষ্কার করা সম্ভব।

লেবু যেমন ফ্রিজের দুর্গন্ধ দূর করে, তেমনি কড়াইয়ের পোড়া দাগ দূর করতেও এর জুড়ি নেই। তাছাড়াও লেবু ব্যবহারে গৃহস্থালি অনেক কিছুই আপনি সহজে পরিষ্কার করতে পারবেন। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-

বেসিন

বেসিনের হাতল ঝকঝকে করতে লেবু ঘষে নিন। এছাড়া সিঙ্কের পাইপ পরিষ্কার করতে সামান্য বেকিং সোডা ছড়িয়ে লেবু মিশ্রিত গরম পানি ঢেলে দিন।

ফ্রিজ

ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করতে লেবু ব্যবহার করতে পারেন। এতে দুর্গন্ধও দূর হবে ফ্রিজের। এছাড়া লেবুর টুকরা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলবে দুর্গন্ধ থেকে।

কড়াইয়ের পোড়া দাগ

প্যান বা কড়াইয়ের পোড়া দাগ দূর করতে ডিস ওয়াশিং সোপের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। দ্রুত দূর হবে দাগ।

মাইক্রোওয়েভ ওভেন

ওভেনের ভেতরে অনেক ধরনের খাবার গরম করা হয়। ফলে মাঝে মধ্যেই ভ্যাপসা গন্ধ দেখা দেয় এতে। এই গন্ধ থেকে মুক্তি পেতে একটি বাটিতে পানি ও কয়েক টুকরা লেবু নিয়ে ওভেনে রাখুন। কিছুক্ষণ গরম করুন এটি। গন্ধ দূর হয়ে যাবে।   

আয়না

আয়না বা কাচের জানালা পরিষ্কার করতে তিনভাগ লেবুর রস ও একভাগ পানি একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন। মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন।

চপিং বোর্ড

শাকসবজি থেকে শুরু করে ফলসহ বিভিন্ন খাবার টুকরা করা হয় চপিং বোর্ডে। মাসে অন্তত একদিন খুব ভালো করে পরিষ্কার করতে হবে এই বোর্ড। মোটা দানার লবণ বোর্ডে ছড়িয়ে অর্ধেকটি লেবু ঘষুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। বোর্ড হবে পরিষ্কার ও জীবাণুমুক্ত।

কেটলি

চা অথবা কফি বানানোর কেটলি পরিষ্কার করতে চাইলে কয়েক টুকরা লেবু এতে ফুটিয়ে নিন। পানিসহ লেবু ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

সাদা পোশাক

সাদা পোশাকের ঔজ্জ্বল্য ধরে রাখতে লেবুর বিকল্প নেই। বিশেষ করে হলদে ছোপ পড়া অংশের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবু। সমপরিমাণ পানি, লেবুর রস ও বেকিং সোডার মিশ্রণ দাগের উপর লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ঘষে পরিষ্কার করে ফেলুন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status