|
সাড়া জাগিয়েছে জয়ের মিউজিক্যাল ড্রামা ‘দোষ’
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাড়া জাগিয়েছে জয়ের মিউজিক্যাল ড্রামা ‘দোষ’ ‘তুমি হাতটা বাড়িয়ে দিলে’ শিরোনামের গানটি গত শুক্রবার আই-গ্লাস মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। কথা লিখেছেন লক্ষণ কুমার। সুর ও মিউজিক করেছেন রাজীব হোসাইন। মুক্তির পর থেকেই গানটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশংসিত হচ্ছে। গানের গীতিকবি লক্ষণ কুমার জানান, সারাক্ষণ ভালবাসার খুনসুটি আর মান অভিমানের অপূর্ব কথা দিয়ে সাজানো হয়েছে গানটি। তিনি আরও বলেন গানটি যে কোন বয়সের কাপলদের কাছে ভাল লাগবে। সুরকার রাজীব বলেন আমি সব সময় কাজের মান বজায় রাখার জন্য ভাল কথা নিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ ভাল কথার উপর ভাল সুর বা কম্পজ করা যায়। গানটি নিয়ে সুরকার ও সঙ্গীত পরিচালক রাজীব বলেন, আমি সবসময় কাজের মান বজায় রাখার জন্য ভাল কথা নিয়ে কাজ করার চেষ্টা করি। কারণ ভাল কথার উপর ভাল সুর করা যায়। এই গানের সুরটা গতানুগতিক ধারার একটু বাইরে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। ‘দোষ’ গানের ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী জয় ও রিয়া। গান নিয়ে জয় বলেন, গানটি নিয়ে আমি খুব আশাবাদী। গানের কথা এবং সুর অসাধারণ। এখন শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
