ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির স্বীকারোক্তি সিঙ্গাপুরিয়ানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:28 PM

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির স্বীকারোক্তি সিঙ্গাপুরিয়ানের

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির স্বীকারোক্তি সিঙ্গাপুরিয়ানের

চীনের এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করার কথা স্বীকার করেছেন সিঙ্গাপুরের এক ব্যক্তি। ফেডারেল আদালতের কৌসুলিরা শুক্রবার জানান, ওয়াশিংটন ডিসিতে বাস করা জুন ওয়েই ইয়ো নামের ওই ব্যক্তি ‘একটি বিদেশী শক্তির অবৈধ এজেন্ট’ হিসেবে কাজ করার স্বীকারোক্তি দিয়েছেন।

এমন ঘটনার পর ওয়াশিংটন ও বেইজিংয়ের তিক্ত সম্পর্ক আরো ব্যাপক আকার ধারণ করলো। নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার জন্য শুরু থেকে চীনকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে চলছে বৈরিতা। এছাড়া হংকংয়ে চীনের নতুন নিরাপত্তা আইন, দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্যও তাদের মধ্যে তিক্ততা বাড়িয়েছে। গত মঙ্গলবার গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুক্রবার পাল্টা জবাবে চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে চীন।

এসব ঘটনার পর বিদেশি এক ব্যক্তিকে ব্যবহার করে মার্কিন সরকারের গোপন ও সংবেদনশীল তথ্য চীনের হস্তগত করার খবর প্রকাশ পেলো। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ডিকসন ইয়ো নামেও পরিচিত সিঙ্গাপুরের ওই ব্যক্তি তার রাজনৈতিক পরামর্শদাতাদের ব্যবহার করে মূল্যবান ও জনসাধারণের তথ্য সংগ্রহ করে চীনা গোয়েন্দাদের কাছে পাঠাতো। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গুপ্তচরবৃত্তি করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল আর শেরউইন। গত বছর তাকে গ্রেফতার করা হয়।

এদিকে চীনের সেনাবাহিনী পিপল’স লিবারেশন আর্মির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৭ বছর বয়সী জুয়ান ট্যাংকে আটক করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। চীনা সেনা পোষাকে তার একটি ছবি নজরে এলে গোয়েন্দারা তদন্ত শুরু করে। কয়েকদিন আগে ভিসা প্রতারণার অভিযোগে আটক হওয়া তিন চীনা নাগরিকের একজন ছিলেন জুয়ান।

সূত্র: বিবিসি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status