ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীর ওয়ারী থেকে লকডাউন প্রত্যাহার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:26 PM

রাজধানীর ওয়ারী থেকে লকডাউন প্রত্যাহার

রাজধানীর ওয়ারী থেকে লকডাউন প্রত্যাহার

শুক্রবার পর্যন্ত টানা ২১ দিন লকডাউনে ছিল রাজধানীর ওয়ারী এলাকা। লকডাউনের সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে কোনো নির্দেশনা না পাওয়ায় তা আর বাড়ানো হয়নি। শুক্রবারের মধ্যরাতেই প্রত্যাহার করা হয়েছে লকডাউন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা না পাওয়ায় রাত ১২টা থেকে লকডাউন প্রত্যাহার করেছে ডিএসসিসি।


ওই এলাকায় করোনা সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আগের মতো লাউডস্পিকারে জনসচেতনামূলক মাইকিং অব্যাহত থাকবে।

লকডাউন এলাকায় করোনা পরীক্ষার বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবাও অব্যাহত থাকবে ৩০ জুলাই পর্যন্ত।

কোভিড-১৯ সংক্রমণের হার বেশি হওয়ায় ওয়ারী অঞ্চলকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে গত ৪ জুলাই ২১ দিনের লকডাউন জারি করে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status