ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
হতাশা কাটাতে গিয়ে সমালোচনার মুখে মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:36 PM

হতাশা কাটাতে গিয়ে সমালোচনার মুখে মেসি

হতাশা কাটাতে গিয়ে সমালোচনার মুখে মেসি

মহামারি করোনা সংকট কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। তবে বেশ সুবিধা করতে পারেনি বার্সেলোনা। হারিয়েছে লা লিগা। এ হতাশা কাটাতেই কাতালুনিয়া সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেড়াতে গিয়েছেন মেসি-সুয়ারেজরা।আর এতেই সমালোচনার মুখে পড়লেন বার্সেলোনার এই প্রধান দুই তারকা।

সম্প্রতি কাতালুনিয়ায় বেশ কিছু অঞ্চলে ফের এ ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। কিন্তু বার্সেলোনার দুই তারকা তা অমান্য করেই ইবিজায় ছুটি কাটাতে গিয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, কখনও জেট স্কি নিয়ে সমুদ্রের জলে আলোড়ন তুলছেন মেসি-সুয়ারেজ। কখনো আবার প্রমোদতরীর ডেকে বসে রোদ পোহাচ্ছেন বার্সার সেরা দুই অস্ত্র।

স্পেনীয় সংবাদ মাধ্যমের দাবি, জেরার পিকে, মার্ক আন্দ্রে টার স্টেগানও নাকি ছুটি কাটাতে গিয়েছেন বার্সেলোনার বাইরে।

লা লিগা খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণা ভুলতে চ্যাম্পিয়ন্স লিগই এখন সম্বল বার্সার ফুটবলারদের।

এ বার লড়াই ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে, ৮ অগস্ট। এই কারণেই টানা ম্যাচ খেলে ক্লান্ত ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন বার্সা ম্যানেজার। ২৯ জুলাই থেকে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি শুরু করার পরিকল্পনা রয়েছে সেতিয়েনের।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামার আগে বার্সা শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে লা লিগার ব্যর্থতা। পয়েন্ট টেবলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ দুরন্ত গতিতে উঠে এসে খেতাব ছিনিয়ে নিয়েছিল।

পরিস্থিতি সামলাতে আর্জেন্টিনা অধিনায়ককেই আসরে নামতে হয়েছিল। সতীর্থদের নিয়ে আত্মসমালোচনায় বসেছিলেন মেসি। পরের ম্যাচেই আলাভেসকে ৫-০ চূর্ণ করে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় বার্সা। সেই ম্যাচে জোড়া গোল করে সব চেয়ে বেশি বার (৭) পিচিচি ট্রফি জয়ের কীর্তি গড়েন মেসি। ভেঙে ফেলেন প্রাক্তন সতীর্থ জাভি হার্নান্দেসের এক মৌসুমে সর্বাধিক সহায়তার নজিরও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status