ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পাঁপড় খেলেই তৈরি হবে অ্যান্টিবডি, আজব দাবি ভারতীয় মন্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 3:23 PM

পাঁপড় খেলেই তৈরি হবে অ্যান্টিবডি, আজব দাবি ভারতীয় মন্ত্রীর

পাঁপড় খেলেই তৈরি হবে অ্যান্টিবডি, আজব দাবি ভারতীয় মন্ত্রীর

ভারতে লাগামহীন বেড়ে চলা মারণ ভাইরাস ঠেকাতে নানা মুণির নানা মত। কেউ গোমূত্র খাওয়ার পরামর্শ দিয়েছেন তো কেউ নাকে তেল দিয়ে করোনা তাড়ানোর উপায় বাতলে দিয়েছেন। আজব সব পরামর্শে স্তম্ভিত হয়েছে বিশ্ববাসী।

এবার আরো একবার অবাক হওয়ার পালা। কারণ করোনা বধের 'অস্ত্র' হিসেবে এবার নতুন টোটকা পাঁপড়! হ্যাঁ, ঠিকই পড়েছেন। মহামারির সংক্রমণ মোকাবেলায় বিশেষ ধরনের পাঁপড় বাজারে আনলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল। তাঁর দাবি, এই পাঁপড় খেলেই শরীরে তৈরি হবে অ্যান্টিবডি। জব্দ হবে ভাইরাস।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে কতখানি পারদর্শী এই পাঁপড়, তার বিস্তারিত বর্ণনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর এমন অদ্ভুত দাবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। 'ভাবিজি পাঁপড়ে'র উদ্বোধনে করার সময় অর্জুন মেঘওয়াল বলেন, 'এই পাঁপড় কভিড-১৯ মোকাবেলায় অত্যন্ত কার্যকরী। মোদি সরকারের আত্মনির্ভর অভিযানে শামিল হয়েই এই পাঁপড় বানিয়েছে ব্র্যান্ডটি।'

ভারতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে নভেল করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ভ্যাকসিন আসার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবিতে বেশ বিরক্ত নেটিজেনরা। নেটদুনিয়ায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। সূত্র: সংবাদ প্রতিদিন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status