ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আকাশে ইরানি যাত্রীবাহী বিমান আটকাল মার্কিন যুদ্ধবিমান, যাত্রীদের কান্না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 3:20 PM

আকাশে ইরানি যাত্রীবাহী বিমান আটকাল মার্কিন যুদ্ধবিমান, যাত্রীদের কান্না

আকাশে ইরানি যাত্রীবাহী বিমান আটকাল মার্কিন যুদ্ধবিমান, যাত্রীদের কান্না

সিরিয়ার আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ইরানের একটি যাত্রীবাহী বিমানের পথ আটকাল মার্কিন ফাইটার জেট এফ-১৫। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কম্যান্ড একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। এই ঘটনার পেছনে ইজরায়েলের হাত রয়েছে বলে সরকারি সংবাদমাধ্যমে দাবি করেছে ইরান সরকার।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অভিযানের দায়িত্বে রয়েছে ইউএস সেন্ট্রাল কম্যান্ড। সেন্ট্রাল কম্যান্ড জানায়, 'মার্কিন এফ-১৫ নিজের রুটিন এয়ার মিশনে ছিল। সেই সময় সিরিয়ার আকাশে অন্য একটি বিমান দেখে তার পথ আটকানো হয়। বিমানটি ছিল ইরানের মাহান এয়ার প্যাসেঞ্জার এয়ারলাইনের। অন্তত ১০০০ মিটার দূর থেকে বিমানটির পথ আটকায় এফ-১৫। সেটি যাত্রীবাহী বিমান বুঝতে পেরে নিরাপদে তাকে যাওয়ার পথ করে দেন এফ-১৫ এর পাইলট।' এই ঘটনায় আন্তর্জাতিক নিয়ম মেনেই পেশাদারী রুটিন নজরদারি চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কম্যান্ড।

তবে মার্কিন বিবৃতি প্রকাশের আগেই এই বিষয়ে ইরানের সরকারি নিউজ চ্যানেল আইআরআইবি টেলিভিশনে সম্প্রচারিত হয়। সেখানে মোবাইলে তোলা একটি ভিডিও সম্প্রচারিত হয়। ভিডিওটিতে দেখা যায় মাহান এয়ার লাইনারের যাত্রীরা ভয়ে চিৎকার করছেন। অন্তত দুটি যুদ্ধবিমান যাত্রীবাহী বিমানটির পাশ দিয়ে উড়ে চলেছে।

এদিকে এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিপজ্জ্বনক বলে অভিযোগ করেছে ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরআইবি। ইরানের বিমানটি তেহরান থেকে লেবাননের বৈরুতে যাচ্ছিল বলে জানা গেছে। সূত্র: ইন্ডিয়া টাইমস।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status