ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কাশ্মীর নিয়ে ঢাকার অবস্থান নড়চড় হবেনা বলে বিশ্বাস দিল্লির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 12:58 PM

কাশ্মীর নিয়ে ঢাকার অবস্থান নড়চড় হবেনা বলে বিশ্বাস দিল্লির

কাশ্মীর নিয়ে ঢাকার অবস্থান নড়চড় হবেনা বলে বিশ্বাস দিল্লির

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার ফোন-আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরের প্রসঙ্গ তুললেও বাংলাদেশ তাকে আমল দেবে না বলেই ভারত তাদের প্রত্যয় ব্যক্ত করেছে।

বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, জম্মু ও কাশ্মীর ও সেখানে সংঘটিত সব বিষয়কেই বাংলাদেশ বরাবর ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে – এবং এখনও তার নড়চড় হওয়ার কোনও কারণ ঘটেনি বলেই ভারতের দৃঢ় বিশ্বাস।

মি. শ্রীবাস্তবের কথায়, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এই অংশীদারিত্বকে আরও জোরদার করে তুলতে এবারের মুজিব বর্ষে আমরা দুই দেশ মিলে একসঙ্গে অনেক পদক্ষেপ নিচ্ছি সেটাও সবাই জানেন।“

“ভারত ও বাংলাদেশের ইতিহাস দু’পক্ষেরই আত্মত্যাগের মাধ্যমে একই সূত্রে গাঁথা”, ভারতের মুখপাত্র বলেন।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের একাংশে টেলিফোনে ইমরান খান ও শেখ হাসিনার কথাবার্তাকে পাকিস্তানের জন্য একটা বড় ‘কূটনৈতিক অভ্যুত্থান’ হিসেবেও তুলে ধরা হচ্ছে। কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকা সেভাবেই ঘটনাটির ব্যাখ্যা করেছে।

তবে ‘দ্য ইকোনমিক টাইমস’ পত্রিকা আবার লিখেছে, প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর প্রসঙ্গ তুলতে চাইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে মোটেই গুরুত্ব দেননি।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status