ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় সুস্থতার সংখ্যা ৯৫ লাখ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 10:23 AM

করোনায় সুস্থতার সংখ্যা ৯৫ লাখ ছাড়াল

করোনায় সুস্থতার সংখ্যা ৯৫ লাখ ছাড়াল

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন প্রাণসংহারি অজানা এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার (২৪ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ লাখ ৩৫ হাজার ৩৪২ জন। এছাড়া মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৯১১ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৪৭০ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৬৯ হাজার ৯৯১ জন। করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৩৩ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭৯ হাজার ৬১৭ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৮৯ হাজার ৯৫১ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৪ হাজার ২০৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৭০ হাজার ২৩৭ জন।

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১২ লাখ ৮৮ হাজার ১৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬৪৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ১৭ হাজার ৫৯৩ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৯২ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৯ হাজার ২০৮ জন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status