ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' ইউপি সদস্যসহ ২ মাদক বিক্রেতা নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 10:13 AM

কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' ইউপি সদস্যসহ ২ মাদক বিক্রেতা নিহত

কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' ইউপি সদস্যসহ ২ মাদক বিক্রেতা নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন উখিয়া উপজেলার কুতুপালংয়ের বাসিন্দা ও রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বখতিয়ার উদ্দিন (৫৫) এবং একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে মো. তাহের (২৭)।
শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, এ ঘটনায় পাঁচটি দেশি বন্দুক, ইয়াবা বিক্রির নগদ ১০ লাখ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status